বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

Gram Sara Oi Ranga Matir Poth Lyric । গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ গানের কথা


Song : Gram Sara Oi Ranga Matir Poth

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ গানের কথা 

Rabindra Sangeet, 



গ্রামছাড়া ওই রাঙা মাটির পথআমার মন ভুলায় রে.....।

ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরেমরি হায় হায় রে.....।

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে।ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে–

কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে......।

Jagorone Jay Bibhabori lyrics | জাগরণে যায় বিভাবরী গানের কথা

Song : Jagorone Jay Bibhabori 
       জাগরণে যায় বিভাবরী
Singer : Rabindra Sangeet



জাগরণে যায় বিভাবরী-
আঁখি হতে ঘুম নিল হরি
মরি মরি..।

যার লাগি ফিরি একা একা-
আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি
তারি বাঁশি বাজে হিয়া ভরি
মরি মরি....।

বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি তাহা কেবা জানে।
এই হিয়া ভরা বেদনাতে....

বারি-ছলোছলো আঁখি পাতে
ছায়া দোলে তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি
মরি মরি.....।

Aji Jhoro Jhoro Mukhoro Lyric | আজি ঝরো ঝরো মুখর গানের কথা


Song : Aji Jhoro Jhoro Mukhoro
Singer : Rabindranath
Type : Romantic Song





আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন
যে মন লাগে না ॥
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত
মেঘে মন চায়
মন চায় ওই বলাকার
পথখানি নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার
খেলা- মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে…

Valobeshe Sokhi Nivrite Jotone Lyric | ভালোবেসে, সখী, নিভৃতে যতনে



Valobeshe Sokhi Nivrite Jotone |  ভালোবেসে, সখী, নিভৃতে যতনে 


ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে.....।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে......।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে...।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে....।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে....।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে...।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে....।

You Can Contact Us By Email
















Kothao Amar Hariye Jawar ( কোথাও আমার হারিয়ে যাওয়ার) | Rabindra Sangeet

Rabindra Sangeet

Title : কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে

By রবীন্দ্রনাথ ঠাকুর 





কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে

মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।

তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার

পথ ভুলে যাই দূর পারে সেই চুপ-কথার

পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।

সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।

সাত সাগরের ফেনায় ফেনায় মিশে

আমি যাই ভেসে দূর দিশে

পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে ।।

Chera Shopno ( ছেঁড়া স্বপ্ন ) By Aurthohin Lyrics



Singer : Bassbaba - Sumon
Composer : Bassbaba - Sumon
Artist : Aurthohin
Album : Aushomapto 1










পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি 
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ



নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ



পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ



মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ



চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ



তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ



পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প



পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি



পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ



চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ



তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ



চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ



তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ



চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে



পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।